Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Sunday, July 19, 2015

একটি কমার মৃত্যু


পঙ্তিতে জড়িয়ে তুমি
পরেছিলে গড়িয়ে
লাইন এর ধারে |
শেষ হয়ে গিয়েছিল
তোমার জীবন, চলেছিলে
বৈতরিনির পাড়ে |

ঘুরে দেখেনি কেউ,
মনে পরেনি কারো
কখনো তোমার কথা |
ভাবেনি কেউ, তোমার
কথা শুনে দাড়িয়েছিল
কত না বলে কথা |

আজ তোমার ফুরিয়েছে
কাজ, এখন তুমি কেবলই
একটি অচল পয়সা |
রক্তাত্ব হয়ে রয়েছ
পড়ে, তোমার জীবনে
নতুন লাইনই ভরসা |

যদি দেখা হয়

এটা শ্রীজাতর জন্য



কখনো যদি দেখা হয়
জানব তোমার কাছে,
কি করে কবিতা এসে
দাঁড়ায় তোমার পাশে?

তুমিও কি দেখতে পাও
এক টুকরো পোড়া রুটি,
নাকি তোমাকেও দেয় ধরা
প্রেমিকা চাঁদের বেশে?

শীতের চাদরে ঢেকে মাথা
ভোরের দিকে শব্দ খোঁজ?
নয়তো কোনো রাতের বেলায়
মেলাও তুমি চন্দ?

দুরের ওই জানলাগুলো
দেখে কি মনে হয় তোমার
কতই না ওদের গল্প আছে,
আছে কতই দন্ধ?

মেটে, কালো মেঘের মাঝে
করে তোমার মন কেমন?
তখন হয়ত হয় মনে
লিখে ফেলি ঠিক এখন!

দেখা হলে জেনে নেব
তোমার লেখার রাজ টা কি,
সুন্দরী এক রাজকন্যে
পটিয়ে নেব ঠিক তখন |

Friday, July 17, 2015

Copyrighted


© All right's reserved,
Images can't be used without permission.

Who wants to use the images anyway.

অসভ্য ছেলে!
.
.
.
.
এই, তুই কি
সারা রাত ধরে আমার ছবি দেখছিলি?

না -

প্রথম দেখা হলে কিছু বলে তো প্রশংসা করতে হবে, আর
মিথ্যা বলতেও তো কিছু preparation লাগে, নাকি?
তারই practice করছিলাম |

[একটা হিংসুটে, কুটকুটে, ঝগরুটে মেয়ের জন্য | তোর একটা ছবি এখানে লাগালে ভালই হতো, কিন্তু তোর হাথের লাথি খাবার সখ আমার হয়নি | তাই, অগত্যা...]

যারা চলতে চলতে পথ হারিয়েছে, তাদের উদ্দেশ্যে


যারা চলতে চলতে পথ হারিয়েছে,
এটা কি তাদের উদ্দেশ্যে,

নাকি

যারা পথ হারিয়েছে চলতে চলতে,
এটা তাদের জন্য?

সেটা ঠিক করতে পারিনি এখনো |
ঠিক করা হলে জানিয়ে দেব |

ততোক্ষণ আসল কোথায় ফেরা যাক |

পথ চলতে চলতে পথ হারিয়েছেন?
কারোর কথা ভাবতে ভাবতে, তাকে
হারিয়ে কোথায় চলে এসেছেন জানেন না?
ভালো করা তাকিয়ে দেখুন না একবার,
কে জানে, হয়ত এখানেই আসতে চেয়েছিলেন |

আপনি কি টাকার সমুদ্রে
Uncle Scrooge হয়ে স্নান করতে
করতে ক্লান্ত?
মাঝ সমুদ্রে বুঝতে পারছেন না
কোনদিকে জীবনের পাড়?
তাহলে জানবেন, সাঁতার কাটার সময়
শুধু মাথাটা জলের ওপর থাকলেই হবে |

বৌএর পিটানি আর ছেলের গালি শুনে
ভাবছেন হিমালয়ের পথে পাড়ি দেবেন?
ওখানে কিন্তু KFC বা Story নেই!
ভালো বই কিনুন, নিজেকে উপহার দিন,
বর্ষার দিনে খিচুড়ি খান, সঙ্গে ইলিশ মাছ ভাজা |
নিজেকে ভালবাসুন | দেখবেন,
কিছুই আর গায়ে লাগছেনা |

এবার তাহলে মন দিয়ে শুনুন,

আকাশে উড়ছে বাজ, বলছে
Sunscreen মাখুন,
সব পথ পেয়ে যাবেন |

যেটাতে যেতে চাইছেন, সেটা নয়!

পথ চলতে চলতে হারিয়ে গেলে
হাথটা বাড়ান, ধরে নেব,
আমি চলতে চলতে হারিয়ে গেলে,
হাথটা বাড়ান, ধরে নেব |

Wednesday, July 15, 2015

Saikat-এর জন্য


তোমার কবিতা পেলেই ভালো,
পাবে যখন, ছোট্ট করে লিখে ফেলো |

তবে শুধু মন খারাপের রাতে নয়,
তোমার যেন রোজই অল্প অল্প কবিতা পায় |

Tuesday, July 14, 2015

ভবিষ্যতের স্মৃতি


Guitar-এর তারে
ধরেছে রক্তের মরচে,
রয়েছে পরে স্মৃতির ধারে

আঙ্গুলের ফাঁকে
আজ নিরবতার নিকষ
কালো অন্ধকার |

খুঁজেছি তোমাকে
রাতের আকাশে,
হয়েনি কথা অনেকদিন |

তোমাকে ছাড়া মিলছে
না তাল, কাটছে সুর
আজ আমি অপাংতেও

তবু অপেক্ষা, জানি,
হবে দেখা, দুরের কোনো
মন খারাপের বৃষ্টিতে |

ততদিন পাওনা থাক
অনেক গল্প, আর
না শোনা তোমার গান |

Thursday, July 9, 2015

Wednesday, July 8, 2015

রোজ


সারাটাদিন কাজের ঠেলা
বাড়ি ফেরা সন্ধ্যাবেলা |

বৃষ্টি পরে টাপুর টুপুর
কিন্তু ফাঁকা ছাতারতলা,

হাতের পাতায় দেয়না ছোঁয়া
ভালবাসার পরস তোলা |

অগত্যা সেই bus-এ ওঠা,
সারা শরীর দিচ্ছে দোলা

পাড়ার মোড়ের দোকান থেকে
Old Monk-এর বোতল খোলা |

মনের কথা চোখেই ফুরায়,
মাখছি জলে, গিলছি থালা,

লাগছে বুকে, ভাঙছে হৃদয়
আজও একা, বড্ড একা...

Tuesday, June 23, 2015

রিঙ্কি


মনটা আজও ভোলেনি তোমায়...
মনেরই বা দোষ কি!
আমি হলাম একটা আস্ত idiot,
আর তুমি আমার Dostoyevsky|

ঘর বদল


ঘর বদলালে ভাগ্য
বদল হতে পারে |

যেমন ধর বেহালা থেকে উঠে এলাম
সোজা রাজারহাটের ধরে |

অথবা যদি বুধ ঢোকে কর্কটে
চাঁদের বাঁকা অথবা সোজা

তাহলে, জ্যোতিষী বলেছেন, পান্না ধারণে
এবছর promotion একদম পাকা |

কিন্তু যাদের নেই ভিটেমাটি, মাথার
ওপর ছাদ দিয়েছে ফাঁকি

তাদের ভাগ্যটা ঠিক কিভাবে
বদলাবে বল দিকি?

Monday, June 22, 2015

মুম্বাই-এর প্রেমিকা


তোমার সপ্নের রঙ
মুম্বাই শহরের মত

হালকা বৃষ্টি নামে
আবছা চোখ ততো|

রাতেরবেলার রাস্তাগুলো
রাংতামোরা

জান্লাধারে বসে আছি
একলা, জোড়া|

सो गया, यह जहाँ
গাইছে মুকেশ,

মাথায় সিঁদুর, কপালে টিপ
(তোমায়)লাগছে তো বেশ!

ধারের কবিতা

দূর হতে দুরে
চলে যায় চোখ
দেখি, শহরটা বসে আছে
সাজিয়ে পসরা|

তার কাছে পাওয়া যায়
সব কিছুই;

রঙিন স্বপ্ন,
ভাঙ্গা সম্পর্ক,
ব্যর্থ প্রেম,
ক্লান্ত দুপুর,
সোনার পাথরবাটি,
কাঁটার মুকুট,
মাথার পালক,
না মেটা খিদে,
বৃষ্টি ভেজা রাস্তা,
গাড়ি, বাড়ি, নারী,
আরো, আরো অনেক কিছু|

ছুটছে সবাই
কিনবে বলে|
হাড়, মাংস, রক্ত দিয়ে
মেটাছে দাম| তবু শেষ হয়না
কেনাবেচা,
শেষ হয়না এক জীবন EMI|

- বলি ওহে, দেখছ কি দাড়িয়ে? দেব নাকি
ধার করা কিছু কবিতা?
পড়ছে সবাই, নেয়নি কেউই,
তাই কিনলে সঙ্গে মুফ্ত পাবে কবি|

Sunday, June 21, 2015

Busকাব্য

জল ভেঙ্গে, auto-র সমুদ্র পেরিয়ে
উঠলাম office bus-এ|
একলা আমি বসে ভাবি, যদি
ভুলে এসে বস পাশে|

Bus যায়, পরে থাকে
এক বুক স্মৃতির পাহাড়|
রোজই ভাবি ভেঙ্গে দেব,
চালিয়ে দেব ঘূণের bulldozer|

সামনে তোমার bus-stop,
দূর থেকে দেখি দাড়িয়ে
আছ তুমি| নাকে চশমা, কাঁধে bag,
Bus-এ ওঠ রাস্তার কাদা এড়িয়ে|

তাকিয়ে এক ঝলক বসে পর
সামনের seat-এর জানালায়,
মন হাসে, ভাবে, হতেও তো
পারে ভুল ওবেলায়|

সারাদিন কাজের ফাঁকে
বার বার ঘুরে আসি তোমার
সামনে দিয়ে, আড় চোখে একটু
দেখে নেয়া, ভোলাই মনকে আবার|

ছটায় কোনভাবে কাজ সেরেই
এক দৌড়ে উঠি bus-এ,
পাছে seat বসে পরে অন্য কেউ,
আজও যদি না বসতে পারি পাশে|

তবু বসনা একসাথে,
ক্লান্ত চোখ, ঘামে ভেজা মুখ,
যত্ন করে এড়িয়ে যাও, এমন
কষ্ট দিয়ে কি পাও সুখ!

কিছুদুর একসাথে ফেরা, তোমাকে
যেতে দিতে চায়না অবুঝ মন,
চোখ বলে আরেকটু দেখি,
সময় বলে, আ মরণ!

Saturday, February 21, 2015

খিদে

দেখতে খুব একটা ভালো নই,
খারাপ এ বলা চলে|
পড়াশোনাও করিনি খুব একটা|
বাবা, মা জমিদারী রেখে যায়নি,
ব্যাংক ব্যালেন্স নেই বললেই চলে|
কিন্তু,

...একটা খিদে আছে|

সারাখোন খিদেয় বুক তা জলে যায়|
সে এক অদ্ভূত,
না মেটা,
ভালোবাসার খিদে|
Related Posts Plugin for WordPress, Blogger...