জল ভেঙ্গে, auto-র সমুদ্র পেরিয়ে
উঠলাম office bus-এ|
একলা আমি বসে ভাবি, যদি
ভুলে এসে বস পাশে|
Bus যায়, পরে থাকে
এক বুক স্মৃতির পাহাড়|
রোজই ভাবি ভেঙ্গে দেব,
চালিয়ে দেব ঘূণের bulldozer|
সামনে তোমার bus-stop,
দূর থেকে দেখি দাড়িয়ে
আছ তুমি| নাকে চশমা, কাঁধে bag,
Bus-এ ওঠ রাস্তার কাদা এড়িয়ে|
তাকিয়ে এক ঝলক বসে পর
সামনের seat-এর জানালায়,
মন হাসে, ভাবে, হতেও তো
পারে ভুল ওবেলায়|
সারাদিন কাজের ফাঁকে
বার বার ঘুরে আসি তোমার
সামনে দিয়ে, আড় চোখে একটু
দেখে নেয়া, ভোলাই মনকে আবার|
ছটায় কোনভাবে কাজ সেরেই
এক দৌড়ে উঠি bus-এ,
পাছে seat বসে পরে অন্য কেউ,
আজও যদি না বসতে পারি পাশে|
তবু বসনা একসাথে,
ক্লান্ত চোখ, ঘামে ভেজা মুখ,
যত্ন করে এড়িয়ে যাও, এমন
কষ্ট দিয়ে কি পাও সুখ!
কিছুদুর একসাথে ফেরা, তোমাকে
যেতে দিতে চায়না অবুঝ মন,
চোখ বলে আরেকটু দেখি,
সময় বলে, আ মরণ!
No comments:
Post a Comment