Wednesday, July 8, 2015

রোজ


সারাটাদিন কাজের ঠেলা
বাড়ি ফেরা সন্ধ্যাবেলা |

বৃষ্টি পরে টাপুর টুপুর
কিন্তু ফাঁকা ছাতারতলা,

হাতের পাতায় দেয়না ছোঁয়া
ভালবাসার পরস তোলা |

অগত্যা সেই bus-এ ওঠা,
সারা শরীর দিচ্ছে দোলা

পাড়ার মোড়ের দোকান থেকে
Old Monk-এর বোতল খোলা |

মনের কথা চোখেই ফুরায়,
মাখছি জলে, গিলছি থালা,

লাগছে বুকে, ভাঙছে হৃদয়
আজও একা, বড্ড একা...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...