দূর হতে দুরে
চলে যায় চোখ
দেখি, শহরটা বসে আছে
সাজিয়ে পসরা|
তার কাছে পাওয়া যায়
সব কিছুই;
রঙিন স্বপ্ন,
ভাঙ্গা সম্পর্ক,
ব্যর্থ প্রেম,
ক্লান্ত দুপুর,
সোনার পাথরবাটি,
কাঁটার মুকুট,
মাথার পালক,
না মেটা খিদে,
বৃষ্টি ভেজা রাস্তা,
গাড়ি, বাড়ি, নারী,
আরো, আরো অনেক কিছু|
ছুটছে সবাই
কিনবে বলে|
হাড়, মাংস, রক্ত দিয়ে
মেটাছে দাম| তবু শেষ হয়না
কেনাবেচা,
শেষ হয়না এক জীবন EMI|
- বলি ওহে, দেখছ কি দাড়িয়ে? দেব নাকি
ধার করা কিছু কবিতা?
পড়ছে সবাই, নেয়নি কেউই,
তাই কিনলে সঙ্গে মুফ্ত পাবে কবি|
No comments:
Post a Comment