ঘর বদলালে ভাগ্য
বদল হতে পারে |
যেমন ধর বেহালা থেকে উঠে এলাম
সোজা রাজারহাটের ধরে |
অথবা যদি বুধ ঢোকে কর্কটে
চাঁদের বাঁকা অথবা সোজা
তাহলে, জ্যোতিষী বলেছেন, পান্না ধারণে
এবছর promotion একদম পাকা |
কিন্তু যাদের নেই ভিটেমাটি, মাথার
ওপর ছাদ দিয়েছে ফাঁকি
তাদের ভাগ্যটা ঠিক কিভাবে
বদলাবে বল দিকি?
No comments:
Post a Comment