Sunday, July 19, 2015

যদি দেখা হয়

এটা শ্রীজাতর জন্য



কখনো যদি দেখা হয়
জানব তোমার কাছে,
কি করে কবিতা এসে
দাঁড়ায় তোমার পাশে?

তুমিও কি দেখতে পাও
এক টুকরো পোড়া রুটি,
নাকি তোমাকেও দেয় ধরা
প্রেমিকা চাঁদের বেশে?

শীতের চাদরে ঢেকে মাথা
ভোরের দিকে শব্দ খোঁজ?
নয়তো কোনো রাতের বেলায়
মেলাও তুমি চন্দ?

দুরের ওই জানলাগুলো
দেখে কি মনে হয় তোমার
কতই না ওদের গল্প আছে,
আছে কতই দন্ধ?

মেটে, কালো মেঘের মাঝে
করে তোমার মন কেমন?
তখন হয়ত হয় মনে
লিখে ফেলি ঠিক এখন!

দেখা হলে জেনে নেব
তোমার লেখার রাজ টা কি,
সুন্দরী এক রাজকন্যে
পটিয়ে নেব ঠিক তখন |

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...